‘ডন’ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত রণবীরের! অন্তঃসত্ত্বা দীপিকার জন্য নিচ্ছেন দীর্ঘ ছুটি

‘ডন’ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত রণবীরের! অন্তঃসত্ত্বা দীপিকার জন্য নিচ্ছেন দীর্ঘ ছুটি

‘ডন ৩’ বিতর্ক পিছনে ফেলে নতুন সিনেমায় হাত দিচ্ছেন রণবীর সিং। আগস্ট থেকে পরিচালক জয় মেহতার জম্বি সিনেমা ‘প্রলয়’-এর শুটিং শুরু করছেন তিনি। তবে পুজো পর্যন্ত কাজ করেই লম্বা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকতেই তাঁর এই পিতৃত্বকালীন ছুটি। হাজারো ব্যস্ততার চেয়ে রণবীরের কাছে যে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই এবার প্রমাণ করলেন তিনি।

দীপিকা পাড়ুকোন গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক পার করছেন এবং অক্টোবরেই এই দম্পতির দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। স্ত্রীর মাতৃত্বের বিশেষ মুহূর্তগুলোর সাক্ষী হতেই রণবীরের এই পদক্ষেপ। জানা গেছে, ছুটি কাটিয়ে আগামী ২০২৭ সালে ‘প্রলয়’ সিনেমার দ্বিতীয় শিডিউলে ফিরবেন অভিনেতা। জম্বি হামলার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে রণবীরকে, যার জন্য তিনি দীর্ঘ প্রস্তুতিও নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *