সাঁতরে গিয়েই ধ্বংসলীলা! ইরানের সাবমেরিন সেন্টারে আমেরিকার ভয়ংকর ড্রোন হামলা

ইরানের বিরুদ্ধে সমুদ্র যুদ্ধে নতুন দিগন্ত উন্মোচন করল মার্কিন বাহিনী। সামরিক ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ব্যবহার করা হলো ‘সামুদ্রিক ড্রোন’ বা সি-ড্রোন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসে ইরানের একটি ডুবোজাহাজ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্রে এই বিধ্বংসী হামলা চালানো হয়। তিনটি মানববিহীন ‘কর্সেয়ার’ ড্রোন ব্যবহার করে চালানো এই অভিযানে ইরানের জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রের একটি বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জলপথ দিয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করছে ড্রোনগুলো, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এই হামলার ফলে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় আমেরিকা এই কঠোর সামরিক পদক্ষেপ নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত নতুন অবরোধ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের পর থেকেই দুপক্ষের উত্তেজনা তুঙ্গে। গত তিন দিন ধরে টানা হামলার মুখে পড়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।