পাসপোর্ট ছাড়াই ৭ মাস ভারতে! নেপাল পালানোর সময় গ্রেপ্তার মার্কিন নৌসেনা

পাসপোর্ট ছাড়াই ৭ মাস ভারতে! নেপাল পালানোর সময় গ্রেপ্তার মার্কিন নৌসেনা

পাসপোর্ট ছাড়াই সাত মাস ভারতে কাটানোর পর উত্তরপ্রদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার হলেন জর্ডন ব্রাউন নামে এক মার্কিন নাগরিক। রবিবার নেপালে ঢোকার সময় এসএসবি তাঁকে আটক করে। নিজেকে প্রাক্তন নৌসেনা দাবি করা এই যুবক জানান, থাইল্যান্ডে পাসপোর্ট হারিয়ে সমুদ্রপথে শ্রীলঙ্কা হয়ে গত নভেম্বরে তিনি গোয়ায় আসেন। এরপর দেশের নানা শহরে অবাধে ঘুরে বেড়িয়েছেন। তল্লাশিতে তাঁর কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল উদ্ধার হয়েছে।

জেরায় বারবার বয়ান বদল করায় ঘটনাটি ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। গত মার্চে দমদম বিমানবন্দরে ম্যাথু ভ্যানডাইক নামে এক মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিনা পাসপোর্টে আরেক মার্কিন নাগরিকের দেশের ভেতরে এমন অবাধ যাতায়াত অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *