জরাজীর্ণ হাতে লেখা বার্থ সার্টিফিকেট? স্মার্টফোনেই নিমেষে বানিয়ে নিন ডিজিটাল কপি!

জরাজীর্ণ হাতে লেখা বার্থ সার্টিফিকেট? স্মার্টফোনেই নিমেষে বানিয়ে নিন ডিজিটাল কপি!

স্কুল, কলেজ কিংবা চাকরি—সব ক্ষেত্রেই জন্ম শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। অনেকের কাছেই পুরোনো ও হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। তবে এখন আর চিন্তার কারণ নেই, ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে জরাজীর্ণ পুরোনো শংসাপত্রটিকে সহজেই ডিজিটাল ফর্মেটে বদলে নেওয়া সম্ভব।

প্রথমে orgi.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘জেনারেল পাবলিক সাইন আপ’-এর মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর লগ ইন করে ‘বার্থ’ সেকশন থেকে ‘অ্যাড ওল্ড বার্থ ইভেন্ট’ বেছে নিন। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে পুরোনো শংসাপত্র এবং বাবা-মায়ের পরিচয়পত্রের স্ক্যান কপি আপলোড করে সাবমিট করতে হবে। ৭-১০ দিনের মধ্যেই পোর্টাল থেকে কিউআর কোড যুক্ত ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *