মৃত ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকছে আবাস যোজনার টাকা! মঙ্গলকোটে প্রকাশ্যে মহা দুর্নীতি
July 14, 20262:53 pm

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে আবাস যোজনা প্রকল্পে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস! অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে মৃত ব্যক্তি ও আবেদন না করা সাধারণ মানুষদের নামে সরকারি অনুদানের লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। ২০১২ সালে মৃত ব্যক্তির নামেও ২০২১-২২ সালে অনুদান ঢুকেছে! অনেকেই জানতে পেরেছেন, তাঁদের নামে টাকা অনুমোদন হলেও তা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে।
এই ঘটনায় কৈচর-১ পঞ্চায়েত এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। স্থানীয় এক তৃণমূল সদস্য স্বীকার করেছেন, অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকলে তা তিনি পঞ্চায়েত প্রধান সুফল প্রধানকে দিয়েছেন। অভিযুক্ত প্রধান বর্তমানে পলাতক। বিধায়ক শিশির ঘোষের দাবি, মাত্র দুটি আর্থিক বর্ষেই এমন প্রায় দু’হাজার দুর্নীতি ধরা পড়েছে। ব্লক প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।