বিনিয়োগ টানতে নতুনের পথে বাংলা, কর্পোরেট ধাঁচে বিদেশে নিয়োগ হবে কনসালট্যান্ট!

বিনিয়োগ টানতে নতুনের পথে বাংলা, কর্পোরেট ধাঁচে বিদেশে নিয়োগ হবে কনসালট্যান্ট!

রাজ্যে শিল্পায়ন ও বিনিয়োগের গতি বাড়াতে কর্পোরেট কৌশলের পথে হাঁটছে রাজ্য সরকার। নতুন সরকারের শিল্পবান্ধব উদ্যোগ বিদেশে প্রচার করতে এবং বড় শিল্পপতিদের আকৃষ্ট করতে বিদেশের মাটিতে অভিজ্ঞ কনসালট্যান্ট নিয়োগের পরিকল্পনা নিয়েছে নবান্ন। সোমবার নবান্নে শিল্প বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের শিল্প খরা কাটিয়ে নতুন উদ্যমে লগ্নি টানতে এবং রাজ্যের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

পাশাপাশি, শিল্প স্থাপনের জন্য রাজ্যে থাকা অব্যবহৃত জমির সঠিক হিসাব তৈরি করতে জোর দিচ্ছে প্রশাসন। আগের সরকারের আমলে জমি সংক্রান্ত তথ্যভাণ্ডার না থাকায় এখন নতুন করে ডেটা ব্যাঙ্ক তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে থাকা অব্যবহৃত জমি চিহ্নিত করে তা শিল্পের কাজে ব্যবহারের লক্ষ্য নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। এই উদ্যোগের মাধ্যমে শিল্পায়নের বাধা কাটিয়ে রাজ্যের অর্থনীতিকে আরও মজবুত করতে বদ্ধপরিকর সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *