হাওড়া শাখায় ৪ দিনের মেগা ব্লক! বাতিল একগুচ্ছ লোকাল ও এক্সপ্রেস, জেনে নিন লিস্ট
July 21, 20269:32 am

পাওয়ার ব্লকের কাজের জন্য ফের হাওড়া শাখায় বড়সড় ট্রেন বাতিলের ঘোষণা করল ভারতীয় রেল। আগামী ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত টানা চারদিন হাওড়া থেকে বাতিল থাকছে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন। নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই দেখে নিন বাতিল হওয়া ট্রেনের সম্পূর্ণ তালিকা।
লোকাল ট্রেনে বড়সড় কোপ
পাওয়ার ব্লকের কারণে যে সমস্ত লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে:
- ৩৮৮০১ – হাওড়া-মেদিনীপুর গ্যালোপিং লোকাল
- ৩৮৭০৩ – হাওড়া-খড়গপুর লোকাল
- ৩৮৮০৩ – হাওড়া-মেদিনীপুর লোকাল
- ৩৮৭০৫ – হাওড়া-খড়গপুর লোকাল
- ৩৮৯০৩ – হাওড়া-আমতা লোকাল
- ৩৮৮০৫ – হাওড়া-মেদিনীপুর লোকাল
- ৩৮৩০২ – মেচেদা-হাওড়া লোকাল
- পাঁশকুড়া-হাওড়া লোকাল
- ৩৮৮০২ – মেদিনীপুর-হাওড়া লোকাল
- ৩৮৭০২ – খড়গপুর-হাওড়া লোকাল
- ৩৮৮০৮ – মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল
- ৩৮৭০৬ – খড়গপুর-হাওড়া লোকাল
- ৩৮৯০৪ – আমতা-হাওড়া লোকাল
- ৩৮৮২২ – মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল
দূরপাল্লার ট্রেনের রুট বদল
লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনেও এসেছে বড় পরিবর্তন। এই চারদিন বেশ কিছু ট্রেন হাওড়ার বদলে সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকে ছাড়বে।
হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে:
- হাওড়া-হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস
- হাওড়া-স্যার এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
- হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল
- বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
- কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস
- বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস
- পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস
- চেন্নাই-হাওড়া মেল
হাওড়ার বদলে শালিমার থেকে ছাড়বে:
- হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস
- হাওড়া-আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস