রাস্তায় নামল ৫০টি নতুন ‘গেরুয়া’ বাস, মহিলাদের জন্য ‘পিঙ্ক সিট’! কসবায় একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাস্তায় নামল ৫০টি নতুন ‘গেরুয়া’ বাস, মহিলাদের জন্য ‘পিঙ্ক সিট’! কসবায় একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের পরিবহণ ব্যবস্থায় বড়সড় চমক! সাধারণ মানুষের যাতায়াত আরও সুগম করতে এবার রাস্তায় নামল ৫০টি নতুন এসি বাস। মঙ্গলবার কলকাতার কসবায় এক বিশেষ অনুষ্ঠানে এই বাসগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাসগুলির বাইরের রং যেমন গেরুয়া রাখা হয়েছে, তেমনই অন্দরেও যাত্রীদের জন্য রয়েছে বিশেষ চমক।

মহিলাদের জন্য ‘পিঙ্ক সিট’ ও পরিবেশবান্ধব বাস নতুন এই বাসগুলিতে মহিলাদের সুরক্ষার কথা বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। মহিলাদের বসার জন্য বাসে থাকছে গোলাপি রঙের বিশেষ আসন বা ‘পিঙ্ক সিট’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই মহিলাদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ‘পিঙ্ক কার্ড’ পরিষেবাও চালু করবে সরকার। এছাড়া পরিবেশ দূষণ রুখতে উদ্বোধন হওয়া ৫০টি বাসের মধ্যে ৪৩টি সিএনজি (CNG) এবং ৭টি বৈদ্যুতিক (EV) বাস রাখা হয়েছে।

কন্ডাক্টরদের জন্য ঐতিহাসিক ঘোষণা ও ‘ওয়াটার মেট্রো’ এদিনের অনুষ্ঠান থেকে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় চমক ছিল সরকারি বাসের কন্ডাক্টরদের বেতন বৃদ্ধি। এবার থেকে কন্ডাক্টররাও বাসের চালকদের সমান বেতন পাবেন বলে ঐতিহাসিক ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, দেশের ১৭তম রাজ্য হিসেবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে অত্যাধুনিক ‘ওয়াটার মেট্রো’ (Water Metro) পরিষেবা চালু হতে চলেছে বলেও সুখবর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিশানায় পূর্ববর্তী সরকার পরিবহণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এদিন পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকার রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিয়ে ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। আগের জমানায় প্রচুর সরকারি বাস তুলে নেওয়া হয়েছিল। সেই মৃতপ্রায় ব্যবস্থাকে ফের চাঙ্গা করতেই বর্তমান সরকার এই উদ্যোগ নিয়েছে। কেন্দ্রের সঙ্গে সমণ্বয় রেখে পরিকাঠামো উন্নত হলে রাজ্যে শিল্প আসবে এবং সরকারের আয়ও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *