ব্যবসা শুরুর দারুণ সুযোগ! গ্যারান্টি ছাড়াই ৩ লক্ষ টাকা দিচ্ছে মোদী সরকার, আপনি এই তালিকায় নেই তো?
July 22, 20267:33 pm

নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন, কিন্তু গ্যারান্টারের অভাবে বা চড়া সুদের ভয়ে পিছিয়ে আসছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! দেশের ঐতিহ্যবাহী কারিগর এবং শিল্পীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মোদী সরকার নিয়ে এসেছে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ (PM Vishwakarma Yojana)। এই প্রকল্পের মাধ্যমে সরকার বিনা গ্যারান্টিতে দিচ্ছে বড় অঙ্কের ঋণ, সঙ্গে থাকছে আকর্ষণীয় ভর্তুকি ও প্রশিক্ষণের সুযোগ।
এই যোজনায় কী কী সুবিধা মিলবে?
- বিনা গ্যারান্টির লোন: এই যোজনায় ব্যবসা বাড়ানোর জন্য মোট ৩ লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত (Collateral-free) ঋণ পাওয়া যায়।
- সহজ কিস্তির সুবিধা: প্রথম ধাপে ১৮ মাস মেয়াদে ১ লক্ষ টাকা দেওয়া হয়। সেই টাকা ঠিকমতো মেটানোর পর, দ্বিতীয় ধাপে ৩০ মাস মেয়াদে ২ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে।
- নামমাত্র সুদ: এই ঋণের ক্ষেত্রে আপনাকে দিতে হবে মাত্র ৫ শতাংশ সুদ! বাকি ৮ শতাংশ পর্যন্ত সুদের বিশাল ভার বহন করবে স্বয়ং কেন্দ্রীয় সরকার।
প্রশিক্ষণ ও টুলকিটের সুবিধা:
- দৈনিক ভাতা: শুধু লোন নয়, কারিগরদের আধুনিক প্রযুক্তির কাজ শেখার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হবে।
- টুলকিট অনুদান: কাজ শেখার পর উন্নত সরঞ্জাম কেনার জন্য ১৫,০০০ টাকার ই-ভাউচার বা এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়।
কারা পাবেন এই লোনের সুবিধা?
- আবেদনকারীকে অবশ্যই স্বনিযুক্ত হতে হবে এবং নিজের হাতে সরঞ্জাম দিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।
- রেজিস্ট্রেশনের দিন আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
- বিগত ৫ বছরে সরকার অনুমোদিত অন্য কোনো ঋণভিত্তিক প্রকল্পের সুবিধা নিয়ে থাকলে আবেদন করা যাবে না।
- একটি পরিবারের মাত্র একজন সদস্যই (স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান) এই সুবিধা পাবেন।
- আবেদনকারী বা তাঁর পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে এই যোজনার সুবিধা মিলবে না।
কোন পেশার মানুষেরা আবেদন করতে পারবেন?
সরকার নির্ধারিত মোট ১৮টি ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই স্কিমের আওতায় পড়বেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- দর্জি, ধোপা, নাপিত, মুচি
- রাজমিস্ত্রি, পাথর খোদাইকারী, ভাস্কর
- কামার, অস্ত্র-নির্মাতা, হাতুড়ি প্রস্তুতকারক, তালাচাবি প্রস্তুতকারক
- পুতুল ও খেলনা প্রস্তুতকারক, ঝুড়ি-মাদুর-ঝাড়ু প্রস্তুতকারক
- নৌকা নির্মাতা, মাছ ধরার জাল প্রস্তুতকারক, মালাকার ইত্যাদি।