রাজ্যসভাতেও নিট বিতর্ক: প্রশ্নফাঁস ও আন্দোলন নিয়ে আলোচনার দাবি নাদিমুল হকের
July 22, 20265:11 pm

নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দিল্লিতে ছাত্র-যুবদের আন্দোলন নিয়ে এ বার দেশের উচ্চকক্ষ রাজ্যসভাতেও জোরালো আলোচনার দাবি উঠল। বুধবার সংসদের উচ্চকক্ষে এই বিষয়ে একটি নোটিশ জমা দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ নাদিমুল হক।
এর আগে লোকসভায় এই বিষয়ে বিতর্কের ব্যাপারে সরকার ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে। এই প্রসঙ্গে স্পিকার ওম বিড়লার সঙ্গেও সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লোকসভার মতো এ বার রাজ্যসভাতেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।