“ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান!” অভিষেককে বিধানসভায় চরম চ্যালেঞ্জ শুভেন্দুর

“ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান!” অভিষেককে বিধানসভায় চরম চ্যালেঞ্জ শুভেন্দুর

একুশের সভামঞ্চে দীর্ঘদিন পর পুরনো মেজাজে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, ‘ফুটপাতে থাকব, লড়াই করে বিজেপিকে হারাব। দেখি ওরা কী করতে পারে।’

তারই পাল্টা হিসেবে আজ, বুধবার বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিদ্বন্দিতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “আড়াই হাজার লোক নিয়ে বড় কথা বলা হচ্ছে। যদি এতই ক্ষমতা থাকে, তবে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে লড়াই করুন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *