দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, তীব্র নিন্দা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের

দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, তীব্র নিন্দা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের

নয়াদিল্লি: দিল্লির রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। বুধবার প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ সম্পূর্ণ নিরস্ত্র পড়ুয়াদের উপর নৃশংস আক্রমণ চালিয়েছে।

অহিংস উপায়ে চলা আন্দোলন দমন করতে প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল বলে অভিযোগ করেছে বার অ্যাসোসিয়েশন। এমনকি, এই পুলিশি হিংসার ঘটনায় তাঁদের সংগঠনের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *