ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নির্দেশিকা, ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকায় ফেরার নির্দেশ পড়ুয়াদের
July 22, 20266:02 pm

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতি অনুযায়ী, এফ-১ স্টুডেন্ট ভিসা এবং জে-১ এক্সচেঞ্জ ভিসার নিয়মে বড় পরিবর্তন আসছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতীয়-সহ যে সমস্ত বিদেশি পড়ুয়া বর্তমানে আমেরিকার বাইরে বা নিজ দেশে রয়েছেন, তাঁদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন মুলুকে ফিরে আসতে হবে। এই সময়ের মধ্যে ফিরলেই কেবল পুরনো অভিবাসন নিয়মগুলির সুবিধা বজায় রাখা সম্ভব হবে।