নিট আন্দোলন: পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ জরুরি শুনানির আর্জি
July 22, 20266:02 pm

নিট কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিযানের সময় পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশের অমানবিক লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের ব্যবহারের ভিডিও ফুটেজ দেখতেও অস্বীকার করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। মামলাকারীর আইনজীবীকে সময় নষ্ট না করার পরামর্শ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই ধরনের ভিডিও ফুটেজ দেখার মতো কোনো আগ্রহ বা সময় শীর্ষ আদালতের নেই।