‘সুদীপের দায়িত্ব আমি নিয়ে বসে নেই!’ স্বামী প্রসঙ্গে মেজাজ হারালেন নয়না বন্দ্যোপাধ্যায়
July 22, 20266:02 pm

স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই (NCPI)-এ যোগ দিলেও, স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই রয়ে গিয়েছেন। গতকাল, কালীঘাটে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়।
মঞ্চ থেকে নেমে আসার পর সাংবাদিকরা তাঁকে স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদল ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্ন শুনেই মেজাজ হারিয়ে ফেলেন নয়না। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আমি নিয়ে বসে নেই। ঠিক আছে। সুদীপকে জিজ্ঞাসা করতে হলে দিল্লি চলো। দিল্লিতে গিয়ে জিজ্ঞাসা করো।”