‘কাউকে ছাড় দেওয়া হবে না’, নিট কেলেঙ্কারিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘কাউকে ছাড় দেওয়া হবে না’, নিট কেলেঙ্কারিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিট (NEET UG 2026) প্রশ্নফাঁস কাণ্ড ও দেশজুড়ে চলা চরম উত্তেজনার মধ্যেই একটি বড় নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে তিনি জানান, নিট কেলেঙ্কারির সঠিক তদন্তের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে এবং এই ঘটনায় জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

বর্তমানে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানানো হচ্ছে। এমনকি বিজ্ঞানী সোনম ওয়াংচুক হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই কড়া নির্দেশ ও ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *