আমেরিকায় চাকরি, চেন্নাইতে গ্রেফতার! ৩ বছরে ১৫০০ ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে পুলিশের জালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার

আমেরিকায় চাকরি, চেন্নাইতে গ্রেফতার! ৩ বছরে ১৫০০ ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে পুলিশের জালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার

ভারতের বিভিন্ন প্রান্তে গত তিন বছর ধরে দেদার ভুয়ো বোমাতঙ্কের ইমেল পাঠিয়ে দেশজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এক মার্কিন প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে তামিলনাড়ু অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকা থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরেই শরৎ সুব্রহ্মণ্যম শঙ্কর নামের ওই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়। তিনি টেক্সাসের অস্টিনে একটি সফটওয়্যার সংস্থায় চাকরি করতেন এবং তাঁর বাড়ি তামিলনাড়ুর তিরুনেলবেলিতে।

তদন্তকারী অফিসাররা জানান, এনক্রিপশন, ভিপিএন (VPN) ও ডার্ক ওয়েব ব্যবহার করে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করার চেষ্টা করলেও, একটি হুমকিমূলক ইমেলে তিনি ভুলবশত নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে উত্তর দিয়ে ফেলায় তাঁর আসল পরিচয় ফাঁস হয়ে যায়। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পাঠানো তাঁর এই ভুয়ো ইমেলগুলির নিশানায় ছিল বাণিজ্যিক বিমান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শীর্ষ পুলিশ আধিকারিকরা। এই সমস্ত ঘটনার জেরে প্রশাসনকে বারবার বিশাল নিরাপত্তা অভিযান চালাতে হয়েছিল। চেন্নাই বিমানবন্দরে আটকের পর জেরা শেষে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *