হাই কোর্টের কড়া নোটিস ও মোদীর ফাস্ট-ট্র্যাক ঘোষণা! নিট আন্দোলনে ধুন্ধুমার কাণ্ড দিল্লিতে

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও কেলেঙ্কারির জেরে রাজধানীর বুকে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে যন্তর মন্তরে চলা এই বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ফাটালে দুই এসিপি সহ একাধিক পুলিশকর্মী আহত হন।
আন্দোলনের জেরে উত্তপ্ত জাতীয় রাজনীতিতে কেন্দ্র ও বিরোধীদের সংঘাত চরমে পৌঁছাই। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোষীদের শাস্তির জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা করেছেন। অন্যদিকে, আন্দোলনকারীদের ওপর পুলিশি বলপ্রয়োগের ঘটনায় দিল্লি হাইকোর্ট কেন্দ্র, দিল্লি পুলিশ এবং জাতীয় মানবাধিকার কমিশনকে কড়া নোটিস পাঠিয়ে ১১ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেছে। হাসপাতালে চিকিৎসাধীন সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের শৃঙ্খলার প্রশংসা করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার লিখিত নিশ্চয়তার দাবি জানিয়েছেন।