‘যারা হিংসা করেছে, মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছে…’, সমাজবিরোধী আখ্যা দিয়ে দূরত্ব বাড়াল সিজেপি

‘যারা হিংসা করেছে, মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছে…’, সমাজবিরোধী আখ্যা দিয়ে দূরত্ব বাড়াল সিজেপি

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর দিল্লির যন্তর মন্তর থেকে তাঁদের ধর্না ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। এই আন্দোলনের তীব্র চাপের মুখেই শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। মোদী সরকার সিজেপির সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়ায় অবশেষে যন্তর মন্তরের আন্দোলন তুলে নেওয়া হয়।

শনিবার সন্ধ্যার ওই বৈঠকের পরেই সাংবাদিক বৈঠকে আসেন সিজেপি নেতা সৌরভ দাস। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, “যাঁরা হিংসার ঘটনা ঘটিয়েছেন এবং মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছেন, আমরা তাঁদের তীব্র নিন্দা করছি। এরা সমাজবিরোধী। কিছু সমাজবিরোধী সিজেপি-তে ঢুকে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। তারা সম্পূর্ণ বহিরাগত।”

অন্যদিকে, এই আন্দোলন চলাকালীন সংবাদমাধ্যমের একাংশ ‘মিথ্যা প্রচার’ চালিয়েছে বলেও অভিযোগ তোলে সিজেপি নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, রিপোর্টারদের কোনও দোষ না থাকলেও বিভিন্ন সংবাদমাধ্যমের মালিক, এডিটর ও সঞ্চালকরা যুবসমাজকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন, তাতে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। ভবিষ্যতে এই নিয়ে যুবসমাজ ফের পথে নামলে ওই সমস্ত সংবাদমাধ্যমকেও জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন সিজেপি নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *