ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলা, কড়া পদক্ষেপে বিকেলেই আটক ৫ অভিযুক্ত!

ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলা, কড়া পদক্ষেপে বিকেলেই আটক ৫ অভিযুক্ত!

ধর্মতলায় ছাত্র সমাবেশকে কেন্দ্র করে চলা বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনায় শেষপর্যন্ত পাঁচজনকে আটক করল পুলিশ। শুক্রবার এই মিছিলকে কেন্দ্র করে ধর্মতলার মোড় এবং ডোরিনা ক্রসিং চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং তার জবাবে পুলিশের দিকে জুতো ও জলের বোতল ছোঁড়া হয়। এই অশান্তির খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহের শিকার হন বেশ কয়েকজন সংবাদকর্মীও।

উল্লেখ্য, এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং শনিবার বিধানসভার অধিবেশনে অভিযুক্তদের নাম উল্লেখ করেন। এর পরেই পুলিশের তৎপরতায় শনিবার বিকেলের মধ্যে পাঁচজনকে আটক করা হয়, যদিও ধৃতরাই অভিযুক্ত কি না তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *