রবিবার থেকেই দুর্যোগের শুরু, বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা!

রাজ্যে ফের জাঁকিয়ে দুর্যোগের ঘনঘটা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করায় আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই দিনের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে পূবালি বাতাসের প্রভাব বেড়েছে এবং রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার ও সোমবার নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে।
- রবিবার: উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- সোমবার: পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও সতর্কবার্তা শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির লাল ও হলুদ সঙ্কেত রয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।