প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর প্রতিবাদের জেরে মারধর, গ্রেপ্তার সিপিএম নেতা!

প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর প্রতিবাদের জেরে মারধর, গ্রেপ্তার সিপিএম নেতা!

প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর প্রতিবাদের জেরে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগে গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমানের ভাতারের এক সিপিএম নেতা। শনিবার সকালে ভাতারবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ এবং ওই দিনই ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত নেতার নাম নজরুল হক, তিনি সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক। গত মঙ্গলবার ভাতারে একটি লজে সিপিএমের কনভেনশন চলাকালীন বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল।

সেই সময় বিজেপির স্থানীয় কয়েকজন কর্মী এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে মারধরের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলে, তার ভিত্তিতেই পুলিশ নজরুল হককে গ্রেপ্তার করে। অন্যদিকে, সিপিএমের পক্ষ থেকে এই গ্রেপ্তারির তীব্র নিন্দা জানিয়ে দাবি করা হয়েছে যে, শাসকদল ও বিজেপির মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ একপেশেভাবে এই পদক্ষেপ নিয়েছে এবং এর প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *