শনির অতি প্রিয় এই ৫ রাশি! বড় ঠাকুরের কৃপায় বদলে যায় এঁদের জীবন, আপনি কি এই তালিকায় আছেন?
July 27, 20267:26 pm

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা, ন্যায়বিচারক ও শৃঙ্খলার প্রতীক হিসেবে মানা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনি কাউকেই অকারণে ভালো বা মন্দ ফল দেন না; মানুষের কর্ম ও আচরণের ওপর ভিত্তি করেই তাঁর প্রভাব নির্ধারিত হয়। তবে জ্যোতিষশাস্ত্র মতে, কয়েকটি রাশির জাতকদের প্রতি শনির বিশেষ কৃপা দৃষ্টি থাকে। সৎ পথে চলে পরিশ্রম করলে এই রাশিগুলি শনির আশীর্বাদে দারুণ সৌভাগ্য লাভ করতে পারেন। কোন সেই ৫ রাশি এবং কেমন থাকে তাঁদের জীবন? জেনে নিন—
- ১. মকর রাশি: এই রাশির নিজস্ব অধিপতি গ্রহই হলেন শনিদেব। স্বাভাবিকভাবেই শনির বিশেষ পছন্দের তালিকায় সবার ওপরে থাকে মকর। এই রাশির জাতকরা সৎ, পরিশ্রমী ও ধৈর্যশীল হলে জীবনে দ্রুত আকাশছোঁয়া সাফল্য অর্জন করেন। শনির সরাসরি সুনজর থাকে এঁদের ওপর।
- ২. কুম্ভ রাশি: কুম্ভ রাশির ওপরও শনির প্রবল অধিপত্য রয়েছে। শনির আশীর্বাদে এই রাশির জাতকদের মধ্যে দারুণ উদ্ভাবনী শক্তি ও গভীর চিন্তাভাবনা দেখা যায়। চরম বিপদের মুখেও তাঁরা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারেন। পাশাপাশি, নির্ভরযোগ্য জীবনসঙ্গী হিসেবেও এঁদের জুড়ি মেলা ভার।
- ৩. তুলা রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশিতে শনি উচ্চস্থ হন। ফলে এই রাশির জাতকদের সাধারণত শুভ ফলই দান করেন বড় ঠাকুর। শনির প্রভাবে এঁদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে দারুন ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
- ৪. বৃষ রাশি: বৃষ রাশিতে শনির কুদৃষ্টি পড়ার সম্ভাবনা কম থাকে। জাতক সৎ ও পরিশ্রমী হলে শনির কৃপায় কেরিয়ারে অল্প বয়সেই বড় সাফল্য পেতে পারেন। জীবনে আর্থিক স্থিতিশীলতা ও মানসিক ধৈর্য বৃদ্ধি পায় বড় ঠাকুরের আশীর্বাদে।
- ৫. মিথুন রাশি: মিথুন রাশির কোষ্ঠীতে শনি শুভ অবস্থানে থাকলে পুরো জীবনটাই বদলে যেতে পারে। এঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রখর হয় এবং কর্মজীবনে অত্যন্ত দ্রুত স্থিতিশীলতা আসে। শনির কৃপায় এঁরা জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য এবং উন্নতির পথ খুঁজে পান।