গ্লাসগোয় জ্যাভলিনে ভারতের জোড়া ইতিহাস: রুপো নীরজের, ব্রোঞ্জ জিতলেন যশবীর!
August 1, 20268:00 am

২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়ার সোনার হাতছানি থাকলেও, এবার তা পূর্ণ হতে দিলেন না শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। পুরুষদের জ্যাভলিন ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে পাথিরাগে ৮৯.৭৫ মিটার দূরত্বে বল্লম ছুড়ে সোনা ছিনিয়ে নেন। ৮৫.৮৩ মিটার দূরত্ব পেরিয়ে নীরজকে সন্তুষ্ট থাকতে হয় রুপোর পদক নিয়েই।
তবে ভারতের জন্য বড় সুখবর নিয়ে এসেছেন দেশের আরেক অ্যাথলিট যশবীর সিং। একই ইভেন্টে ৮৫.৪১ মিটার থ্রো করে তিনি দেশের জন্য ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। ফলে কমনওয়েলথ গেমসের একই মঞ্চ থেকে জ্যাভলিনে ঐতিহাসিক জোড়া পদক নিজেদের ঝুলিতে ভরল ভারত।