‘আমরা অত্যন্ত দুঃখিত’: মোদিকে গালিগালাজ করে এফআইআরের মুখে রুচিকা, মেয়ের হয়ে ক্ষমা প্রার্থনা মায়ের

‘আমরা অত্যন্ত দুঃখিত’: মোদিকে গালিগালাজ করে এফআইআরের মুখে রুচিকা, মেয়ের হয়ে ক্ষমা প্রার্থনা মায়ের

নয়াদিল্লি: দিল্লির যন্তর মন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করে আইনি বিপাকে পড়েছেন ২৫ বছর বয়সি রুচিকা সিং। ‘ককরোচ জনতা পার্টি’র এক আন্দোলনে অংশ নিয়ে তিনি এই বিতর্ক সৃষ্টি করেন। ঘটনার পর থেকেই পলাতক রুচিকা, তবে মেয়ের এই কুরুচিকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তাঁর মা।

রুচিকার মা জানান, ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই পুলিশের কাছে একটি লিখিত ক্ষমাপ্রার্থনা চিঠি জমা দেওয়া হয়েছে। অনুসূচনা প্রকাশ করে তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই পুলিশের কাছে একটি ক্ষমাপ্রার্থনার চিঠি জমা দিয়েছি। যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।”

কী ঘটেছিল? গত ২৩ জুলাই যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে কুরুচিকর ভাষা ব্যবহার করেন রুচিকা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোড়ন সৃষ্টি হয়। এরপর গাজিয়াবাদের এক বাসিন্দা নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৩৫২, ৩৫৩(১) এবং ৩৫৬(১) ধারায় একটি ‘জিরো এফআইআর’ (Zero FIR) নথিভুক্ত করে। যেহেতু ঘটনাস্থল দিল্লি, তাই মামলাটির পরবর্তী আইনি তদন্ত দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ছদ্মবেশ ও নিখোঁজ রুচিকা: তদন্তে নেমে নয়ডায় রুচিকার আবাসনে পৌঁছায় পুলিশ। তবে আবাসিক ও নিরাপত্তারক্ষীদের দাবি, বিতর্ক শুরু হওয়ার পর থেকেই রুচিকা ও তাঁর পরিবারকে আর সেখানে দেখা যায়নি।

অন্যান্য তথ্যে জানা গেছে, রুচিকা একটি বিউটি স্যালনে শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন। স্যালনের মালিক শালিনী জানান, রুচিকা সেখানে কোনো সঠিক পরিচয়পত্র জমা দেননি। এমনকি নিজের আসল নামের বদলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম ‘মেনশিল’ (Menshil) ব্যবহার করে রেজিস্টারে নাম লিখতেন। বিতর্ক তৈরি হতেই স্যালন কর্তৃপক্ষ তাঁকে বের করে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *