ডিজিটাল ভারত: এবার ঘরে বসেই হবে সেনসাস! জেনে নিন অনলাইনে ফর্ম পূরণের স্টেপ-বাই-স্টেপ গাইড
August 1, 202610:00 am

কলকাতা: এই প্রথমবার ভারতে ডিজিটাল পদ্ধতিতে সেনসাস বা জনগণনার কাজ শুরু হয়েছে। ১ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গসহ সারাদেশের নাগরিকরা অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। এই ডিজিটাল ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘সেলফ এনুমারেশন’ (Self Enumeration)।
পদ্ধতিটি সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কীভাবে করবেন সেলফ এনুমারেশন? (Step-by-Step Guide)
- পোর্টাল ভিজিট: প্রথমে se.census.gov.in পোর্টালে যান।
- রাজ্য ও ক্যাপচা: নিজের রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন এবং স্ক্রিনে থাকা ক্যাপচা (Captcha) কোডটি লিখুন।
- মোবাইল নম্বর ও তথ্য: পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর (ইমেল আইডি ঐচ্ছিক) দিন।
- OTP যাচাই: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে লগ-ইন করুন এবং ভাষা বেছে নিন।
- ঠিকানা ও মানচিত্র: নিজের জেলা, পিন কোড এবং ঠিকানা দিন। স্ক্রিনে দেওয়া ডিজিটাল ম্যাপের লাল মার্কারটি সঠিক বাড়ির ওপর ড্র্যাগ করে বসান।
- প্রশ্ন উত্তর ও প্রিভিউ: স্ক্রিনে থাকা প্রশ্নাবলীর সঠিক উত্তর দিন। জমা দেওয়ার আগে Preview অপশনে সব তথ্য ভালো করে মিলিয়ে নিন।
- ফাইনাল সাবমিট: সব ঠিক থাকলে Confirm and Submit করুন।
জরুরি নোট:
- একটি মোবাইল নম্বর কেবল একটি পরিবারের জন্যই ব্যবহার করা যাবে।
- একবার ফাইনাল সাবমিট বা কনফার্ম করে দিলে আর তথ্য সংশোধন বা পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা যাবে না।
সাবমিট করার পর কী করবেন?
- ফর্ম জমা হওয়ার পর স্ক্রিনে ‘H’ অক্ষর দিয়ে শুরু হওয়া ১১ অঙ্কের একটি ‘Self Enumeration ID’ (SEID) তৈরি হবে, যা আপনার মোবাইলেও SMS-এর মাধ্যমে আসবে।
- আগামী ১৬ই আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত যখন সেনসাস এনুমারেটর (গণনাকারী) আপনার বাড়িতে আসবেন, তাঁকে এই SEID কোডটি দেখাতে হবে।
- আইডি মিলে গেলে তিনি সরাসরি তথ্য গ্রহণ করবেন, না মিললে নতুন করে অ্যাপে তথ্য সংগ্রহ করবেন।