রক্ত পাচার কাণ্ড: হাজরার ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের আচমকা হানা, উদ্ধার ভূয়ো স্ট্যাম্প!

রক্ত পাচার কাণ্ড: হাজরার ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের আচমকা হানা, উদ্ধার ভূয়ো স্ট্যাম্প!

রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচারের গুরুতর অভিযোগে এবার কলকাতার বুকে তল্লাশি চালাল স্বাস্থ্য দফতর। সোমবার দক্ষিণ কলকাতার হাজরা এলাকার একটি নামী বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আচমকা হানা দেন স্বাস্থ্যকর্তারা।

বেশ কয়েক দিন ধরেই অভিযোগ উঠছিল, অনুমতি ছাড়াই অবৈধভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি, মোটা টাকার বিনিময়ে লোহিত রক্তকণিকা ও প্লাজমা ভিনরাজ্যে পাচার করে দেওয়া হচ্ছে। এই পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে হাজরার ওই ব্লাড ব্যাঙ্কের কাগজপত্র ও নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। সূত্রের খবর, তল্লাশি চালানোর সময় ব্লাড ব্যাঙ্কের ভিতরের একটি ট্রে থেকে বেশ কয়েকটি সন্দেহজনক স্ট্যাম্প উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, বেআইনি রক্ত সংগ্রহের অভিযোগ মেলায় ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ করেছে রাজ্য স্বাস্থ্য ভবন। গত ১ আগস্ট থেকে রাজ্যের ১১টি ব্লাড ব্যাঙ্কের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্ত চলাকালীন ওই ব্লাড ব্যাঙ্কগুলি কোনও রক্তদান শিবিরের আয়োজন করতে পারবে না।

ইতিমধ্যেই কলকাতা ও বিভিন্ন জেলার সন্দেহভাজন ব্লাড ব্যাঙ্কগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। পাচারচক্রের শিকড় কতদূর ছড়িয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *