বেআইনি নির্মাণে ‘বিশাল জরিমানা’! এবার প্রমোটারদের কড়া বার্তা পুরমন্ত্রীর

বেআইনি নির্মাণে ‘বিশাল জরিমানা’! এবার প্রমোটারদের কড়া বার্তা পুরমন্ত্রীর

কলকাতা শহরের অবৈধ নির্মাণ ও অনিয়ম রুখতে চরম কড়া অবস্থান নিল রাজ্য সরকার। এ বছরের ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া সমস্ত বহুতলের নির্মাণ নিয়ে কলকাতা পুরসভা বা নগরোন্নয়ন দপ্তরে কোনো অভিযোগ জমা পড়লে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সম্প্রতি তারাতলায় গোডাউন ধসে পড়ার ঘটনার পর নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়:

  • নকশা বহির্ভূত নির্মাণে বড় সাজা: ছোটখাটো অনিয়মের ক্ষেত্রে জরিমানা দিয়ে বিষয়টি সমাধান করা গেলেও, তলা বাড়ানো বা বেআইনি পেন্টহাউস তৈরির মতো বড় অনিয়মে প্রমোটার বা বাড়ির মালিককে গুণতে হবে বিশাল অঙ্কের জরিমানা
  • বাণিজ্যিক ভবনে বাধ্যতামূলক পার্কিং: কোনো বাণিজ্যিক ভবনে কর্মীদের ক্ষমতার অনুপাতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে সেই ভবনের নকশা (প্ল্যান) পাস করা হবে না।
  • কেন্দ্রীয় এজেন্সির নজরদারি: ভবিষ্যতে যেকোনো নির্মীয়মাণ বহুতল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হবে কোনো থার্ড-পার্টি বা কেন্দ্রীয় এজেন্সিকে। তাদের থেকে ছাড়পত্র বা ‘এনওসি’ পেলেই কেবল কাজ এগোবে।

আপাতত কলকাতা পুরসভা এলাকায় এই নিয়ম কঠোরভাবে চালু হলেও, প্রশাসনিক সূত্রের খবর— খুব শীঘ্রই রাজ্যের অন্যান্য পুরসভাতেও একই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *