চেক বাউন্স ও ভাঙা প্রতিশ্রুতি! মহামেডানের সভাপতির পদ থেকে ছেঁটে ফেলা হলো হুমায়ুন কবীরকে

চেক বাউন্স ও ভাঙা প্রতিশ্রুতি! মহামেডানের সভাপতির পদ থেকে ছেঁটে ফেলা হলো হুমায়ুন কবীরকে

কলকাতা: দায়িত্ব নেওয়ার মাত্র দু’মাসের মাথায় মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বকেয়া ঋণ মেটানো ও ক্লাবের আর্থিক সঙ্কট দূর করার বড় বড় আশ্বাস দিয়ে গত ৬ জুন কুর্সিতে বসেছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, ক্লাবের ভাঁড়ার ভরাতে দেওয়া দেড় কোটি টাকার (৫০ লক্ষ টাকা করে তিনটি) চেক বাউন্স করতেই তুঙ্গে ওঠে বিতর্ক।

পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স হওয়ার ঘটনা সাদা-কালো শিবিরের ভাবমূর্তিতে বড়সড় আঘাত হানে। যদিও হুমায়ুনের দাবি ছিল সময়ের আগেই চেক জমা দেওয়া হয়েছিল, তবে ক্লাবের কর্তারা এই ব্যাখ্যা মেনে নেননি। বকেয়া মেটানোর জন্য তাঁকে আইনি নোটিস পাঠানো হলেও পরিস্থিতির কোনো বদল হয়নি।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার ক্লাবের জরুরি কার্যকরী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে হুমায়ুন কবীরকে পদচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর জায়গায় ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ মুখ গজল জ়াফরকে। ক্লাবের এই কঠিন সময়ে খেলোয়াড়দের বকেয়া বেতন মেটানো এবং ক্লাবকে আর্থিক অনিশ্চয়তা থেকে বের করে আনাই এখন নতুন সভাপতি গজলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *