১৭ অগস্ট থেকেই মিলবে ‘অন্নপূর্ণা’র টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের বহুচর্চিত ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে উপভোক্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানান, আগামী ১৭ অগস্ট থেকেই প্রথম দফার যোগ্য মহিলারা সরাসরি নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পাবেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

মুখ্যমন্ত্রী জানান, গত ৩১ জুলাই আবেদন গ্রহণের মেয়ার শেষ হওয়া পর্যন্ত প্রায় ২ কোটি ১৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। বর্তমানে সরকারি আধিকারিকরা নথিপত্র এবং যোগ্যতার মানদণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।

টাকা পাওয়ার নিয়ম ও সময়সীমা:

  • ১৭ অগস্টের প্রথম দফা: যাঁরা গত ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন এবং যাঁদের নথিতে কোনো ত্রুটি নেই, তাঁদের তালিকা ১৭ অগস্টের আগেই চূড়ান্ত হয়ে যাবে। ফলে তাঁরা ১৭ অগস্টেই প্রথম দফার টাকা পেয়ে যাবেন।
  • পরবর্তী দফা: যাঁরা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের নথিপত্র যাচাইয়ের কাজ চলতে থাকায় কিছুটা সময় লাগবে। প্রক্রিয়া শেষ হলেই তাঁরা পরবর্তী ধাপে টাকা পাবেন।
  • নিয়মিত কিস্তি: অগস্ট মাসে বিশেষ যাচাইকরণের জন্য ১৭ তারিখ টাকা দেওয়া হলেও, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের নির্দিষ্ট দিনেই টাকা অ্যাকাউন্টে জমা পড়বে।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানা ভুয়ো খবর ও জল্পনায় কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিটি যোগ্য নারীই এই সুবিধার আওতায় আসবেন এবং এই প্রকল্প নিয়ে কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *