আসাম্ভব জেদ আর আত্মবিশ্বাসের জয়! স্যালাইন হাতেই UPSC-তে অভাবনীয় সাফল্য সৌম্যার!

আসাম্ভব জেদ আর আত্মবিশ্বাসের জয়! স্যালাইন হাতেই UPSC-তে অভাবনীয় সাফল্য সৌম্যার!

শ্রবণশক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে ফেলায় থেমে থাকেনি স্বপ্ন। চরম শারীরিক অসুস্থতা এবং মাত্র চার মাসের সংক্ষিপ্ত প্রস্তুতির মধ্যেও দেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজিমাত করেছেন দিল্লির সৌম্যা শর্মা। কোনো ধরনের কোচিং ছাড়াই কঠোর স্বনির্ভর পড়াশোনা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে তিনি এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন।

২০১৭ সালের সিভিল সার্ভিস পরীক্ষার মেইনসের কঠিন দিনগুলোতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সৌম্যা। প্রতিদিন পরীক্ষার চলাকালীন তাকে তিনবার স্যালাইন নিতে হয়েছিল। কিন্তু হাতের স্যালাইন চ্যানেলকে তোয়াক্কা না করেই তিনি একটানা উত্তরপত্র লিখে যান। তার এই অদম্য জেদ প্রমাণ করে যে প্রতিকূলতা যতই বড় হোক না কেন, মনের জোর আর সঠিক স্ট্র্যাটেজি থাকলে সব বাধাই জয় করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *