পঞ্চায়েতের ১ লক্ষ অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবর! দিলীপ ঘোষের মাস্টারপ্ল্যানে কী কী মিলবে?

পঞ্চায়েতের ১ লক্ষ অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবর! দিলীপ ঘোষের মাস্টারপ্ল্যানে কী কী মিলবে?

রাজ্যের পঞ্চায়েত দপ্তর এবার এক দশকেরও বেশি সময় ধরে কাজ করা প্রায় ১ লক্ষ অস্থায়ী কর্মচারীদের ৬০ বছর বয়স পর্যন্ত কর্মসংস্থান, সম্মানজনক পারিশ্রমিক ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। রবিবার বারাসাতের এক সভায় পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও কমিশনারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অর্থ দপ্তরে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। গ্রামীণ এলাকায় কাজের সুযোগ বাড়াতে ১৪,২০০ কোটি টাকা ব্যয়ে আগামী এপ্রিলের মধ্যে ৩০ কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া ১ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠনসহ তাদের জন্য কোটি কোটি টাকার ব্যাংক ঋণের সংস্থান রাখার কথাও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে পঞ্চায়েতের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থাকেন্দ্র, স্কুল ও আইসিডিএস কেন্দ্রগুলির সংস্কার এবং জঙ্গলমহলে হাতি রুখতে ‘হাতিনালা’ প্রকল্পের ঘোষণা দেন পঞ্চায়েতমন্ত্রী। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে পুকুর সংস্কার কিংবা সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হলে অপরাধীদের কড়া শাস্তির হুশিয়ারি দিয়েছেন তিনি। আবাসন প্রকল্পে প্রায় ১২,৫০০ অযোগ্য উপভোক্তার থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা যায়। রাজ্য স্তরের উক্ত সভায় নাম না করে আগের সরকারের সমালোচনা করে মন্ত্রী স্পষ্ট জানান, বিগত সরকার সাধারণ মানুষের চেয়ে নেতাদের উন্নয়নেই বেশি গুরুত্ব দিয়েছিল, কিন্তু বর্তমান প্রশাসন কাজের স্বচ্ছতা ও গ্রামীণ স্তরের প্রকৃত সার্বিক উন্নয়নেই মনোযোগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *