স্বাধীনতার ২৮ বছর পর ভারতের অংশ হয় এই রাজ্য, কীভাবে যুক্ত হল জানেন?

স্বাধীনতার ২৮ বছর পর ভারতের অংশ হয় এই রাজ্য, কীভাবে যুক্ত হল জানেন?

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারত মুক্তি পেলেও দেশের মানচিত্র আজকের মতো সম্পূর্ণ ছিল না। স্বাধীনতার দীর্ঘ ২৮ বছর পর ভারতের সঙ্গে যুক্ত হয় হিমালয়ের কোলে অবস্থিত সিকিম রাজ্যটি। প্রায় তিন শতাব্দ ধরে চলা চোগিয়াল রাজবংশের শাসন এবং নানা রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে ১৯৭৫ সালে এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হয়।

স্বাধীনতার পরও সিকিম একটি পৃথক রাজ্য হিসেবে বজায় ছিল এবং ১৯৫০ সালের চুক্তি অনুযায়ী ভারত এর প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির দায়িত্ব নেয়। সত্তরের দশকে রাজতন্ত্রের বিরুদ্ধে জোরালো গণআন্দোলন শুরু হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। ১৯৭৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে চোগিয়াল রাজতন্ত্র বিলুপ্ত করে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন এখানকার মানুষ। এর পরই সংবিধানের ৩৬তম সংশোধনীর মাধ্যমে ওই বছরের ১৬ মে আনুষ্ঠানিকভাবে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় সিকিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *