ছুটি ফুরোচ্ছে না পড়ুয়াদের! ১২ আগস্ট পর্যন্ত বন্ধ সমস্ত স্কুল-কলেজ, বড় সিদ্ধান্ত প্রশাসনের

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, মিরাট ও মোজাফফরনগর সহ একাধিক গুরুত্বপূর্ণ জেলায় স্কুল ও কলেজের ছুটি আগামী ১২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া এই টানা ছুটি কার্যকর থাকছে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। পবিত্র শ্রাবণ শিবরাত্রি এবং কানওয়ার যাত্রাকে কেন্দ্র করে রাস্তায় সাধারত তীব্র যানজট ও জনস্রোত তৈরি হয়। মূলত লাখ লাখ তীর্থযাত্রীর যাতায়াত এবং শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ছুটির নির্দেশিকা শুধুমাত্র দৈনন্দিন পঠনপাঠন ও ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে পূর্বে নির্ধারিত নির্ধারিত পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকছে এবং পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে পঠনপাঠনের ঘাটতি পুষিয়ে নেওয়া হবে। উল্লেখ্য, এই বিশেষ ছুটি সম্পূর্ণরূপে উত্তরপ্রদেশের নির্দিষ্ট কয়েকটি জেলার জন্য প্রযোজ্য হলেও, পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যে এই সংক্রান্ত কোনো ছুটির ঘোষণা করা হয়নি। তাই ছুটির এই সুযোগে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা থাকলে নির্দিষ্ট এলাকার পড়ুয়ারা তা সহজেই সেরে নিতে পারেন।