আন্তর্জাতিক বাণিজ্যে বড় পরিবর্তন! মধ্যপ্রাচ্য এড়িয়ে সরাসরি ভারত পর্যন্ত রেলপথ গড়ছে রাশিয়া!

আন্তর্জাতিক বাণিজ্যে বড় পরিবর্তন! মধ্যপ্রাচ্য এড়িয়ে সরাসরি ভারত পর্যন্ত রেলপথ গড়ছে রাশিয়া!

হরমুজ প্রণালীর জলপথের ভূরাজনৈতিক ঝুঁকি এড়াতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য আরও গতিশীল করতে রাশিয়া থেকে সরাসরি ভারত পর্যন্ত একটি বিশাল রেলপথ নির্মাণের ambitious পরিকল্পনা হাতে নিয়েছে মস্কো। রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, বসফরাস ও হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল অঞ্চলের ঝুঁকি পাশ কাটিয়ে সরাসরি ভারত মহাসাগর পর্যন্ত যোগাযোগের এই ব্লুপ্রিন্ট এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য এই নতুন করিডোরটি বাস্তবায়িত হলে তা তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের ভূখণ্ড অতিক্রম করে সোজা ভারতে এসে পৌঁছবে।

বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল অংশ যে জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীতে ভূরাজনৈতিক উত্তেজনার জেরে বাণিজ্য বারবার বাধাগ্রস্ত হওয়ায় এই বিকল্প সড়কপথের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে। তাছাড়া পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্বের কারণে বর্তমানে চাবাহার বন্দরই বাণিজ্যের প্রধান ভরসা হলেও, সাম্প্রতিক বিভিন্ন আঞ্চলিক সংকটে তা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাবিত রেলরুটটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে এক নতুন যুগের সূচনা হবে এবং বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পূর্ণ পাল্টে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *