গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার কথা ছিল অন্য এক তারকার! কেন ভেস্তে গেল সেই পরিকল্পনা?
August 9, 20268:19 pm

গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবার আগে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ের কার্যকাল সমাপ্ত হওয়ার পর তাঁর উত্তরসূরি হিসেবে লক্ষ্মণের নামই প্রবলভাবে শোনা যাচ্ছিল। সেই অনুযায়ী বিসিসিআইয়ের সঙ্গে নিজের চুক্তিও নবায়ন করেছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন সাবেক এই তারকা ব্যাটার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লক্ষ্মণ নিজেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, বোর্ডের তৎকালীন সচিব জয় শাহের সঙ্গে তাঁর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল এবং বোর্ড কর্তারা তাঁর ব্যক্তিগত কারণগুলো ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন।