জলের তোড়ে খড়কুটোর মতো ভাসল লোহার সেতু! উত্তরাখণ্ডের এই ভয়ংকর দৃশ্য না দেখলেই মিস

উত্তরাখণ্ডের চামোলি জেলায় প্রকৃতির তাণ্ডবে জলের প্রবল স্রোতে ভেসে গেল একটি আস্ত লোহার সেতু। কাদা-মিশ্রিত বিপুল জলরাশির তীব্র আঘাতে মুহূর্তের মধ্যে সেতুটি উপড়ে যাওয়ার এই হাড়হিম করা দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। এই আকস্মিক বিপর্যয়ের সময় নদীর ধারের রাস্তায় থাকা একটি ট্রাক ও একটি এসইউভি অল্পের জন্য রক্ষা পেলেও, সেতু ভাঙার ফলে গোটা এলাকাটি মূল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ওই এলাকায় যাতায়াত না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সচিব বিনোদকুমার সুমন জানিয়েছেন, রাজ্যজুড়ে অবিরাম বর্ষণ চলছে এবং তা আগামীতেও অব্যাহত থাকতে পারে। যতক্ষণ না পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয় এবং প্রশাসনের তরফে নিরাপদ সংকেত মেলে, ততক্ষণ সংশ্লিষ্ট এলাকায় সমস্ত ধরনের যাত্রা স্থগিত রাখতে বলা হয়েছে।
#WATCH | Uttarakhand: Tamak drain overflows, damaging the bridge built over it beyond Malari, disrupting traffic. No report of any loss of life so far. Police, administration, SDRF, and NDRF teams were dispatched to the scene. The situation is being continuously monitored:… pic.twitter.com/OolnGr61rf
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 10, 2026