মাত্র ৭০০ টাকার বকেয়া! ভাইয়ের ধার শোধ না করায় দাদাকে কুপিয়ে খুন দিল্লিতে

মাত্র ৭০০ টাকার বকেয়া! ভাইয়ের ধার শোধ না করায় দাদাকে কুপিয়ে খুন দিল্লিতে

দিল্লির রোহিনী এলাকায় মাত্র ৭০০ টাকা ধার শোধ করাকে কেন্দ্র করে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম মুকেশ যাদব। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুকেশের ভাই সতীশ টোটোচালক শচীন ওরফে সাগরের কাছ থেকে ৭০০ টাকা ধার নিয়েছিল। দীর্ঘ দিন ধরে সেই টাকা ফেরত চাইছিলেন শচীন। গত রবিবার বেগমপুর বিহার এলাকায় সতীশের মুখোমুখি হন শচীন। সেই সময় টাকার দাবি তুললে ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে বচসায় জড়িয়ে পড়েন দাদা মুকেশ।

বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই মুহূর্তেই পকেট থেকে ধারাল ছুরি বের করে মুকেশকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন শচীন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মুকেশ। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। এই নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত টোটোচালক শচীন-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শচীনের বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে এবং এই ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *