যন্তর মন্তরে গুলি চলেছে? আসল সত্য ফাঁস করলেন জেপি নাড্ডা!

যন্তর মন্তরে গুলি চলেছে? আসল সত্য ফাঁস করলেন জেপি নাড্ডা!

যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় পুলিশ গুলি চালিয়েছে—লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যন্তর মন্তরে কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন কংগ্রেস নেতা। সমস্ত বিষয়ে সংসদীয় বিতর্কের জন্য সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পূর্ণ প্রস্তুত থাকলেও, বিরোধীরা বারবার আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

নাড্ডার এই মন্তব্যের তীব্র পাল্টা জবাব দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর সাফ দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে শুধু বক্তৃতা দিলেই চলবে না, সেদিন পড়ুয়াদের ওপর বলপ্রয়োগ বা গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন, তার স্পষ্ট জবাবও দিতে হবে। মূলত যন্তর মন্তরের ঘটনা এবং সংসদীয় বিতর্ক নিয়ে শাসক ও বিরোধী শিবিরের এই তীব্র রাজনৈতিক সংঘাতে জাতীয় রাজনীতিতে উত্তেজনার পারদ চড়েছে। উভয় পক্ষের পালটা অভিযোগে পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *