তোলাবাজদের জন্য ‘ডিমভাজি’ অফার? সল্টলেকে বিজেপির ব্যানার ঘিরে শোরগোল

তোলাবাজদের জন্য ‘ডিমভাজি’ অফার? সল্টলেকে বিজেপির ব্যানার ঘিরে শোরগোল

রাজ্যে পালাবদলের তিন মাস পরেও তোলাবাজির অভিযোগ থামছে না। এই পরিস্থিতিতে সল্টলেকের করুণাময়ী মোড়ে একটি ব্যানার টাঙিয়ে তীব্র প্রতিবাদ জানালেন নীচুতলার বিজেপি কর্মীরা। ওই ব্যানারে বড়ো হরফে লেখা রয়েছে— ‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি!’ কর্মীদের দাবি, অন্য দল থেকে আসা কিছু নেতা এখনও পুরনো অভ্যাস বজায় রেখেছেন। তাঁদের জন্যই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই অভিনব প্রতিবাদের নেপথ্যে রয়েছেন সক্রিয় বিজেপি কর্মী সঞ্জয় পইরা। তাঁর স্পষ্ট বার্তা, তোলাবাজি বরদাস্ত করা হবে না এবং দলের কেউ এর সঙ্গে যুক্ত থাকলেও ছাড় পাওয়া যাবে না।

বিধাননগর পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলার ও নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির মামলা হয়েছে। দলীয় নেতৃত্ব তোলাবাজি বন্ধে কড়া নির্দেশ দিলেও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। এই প্রেক্ষাপটে সঞ্জয় পইরা ও তাঁর সঙ্গীরা এই ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন। তাঁদের সাফ কথা, যাঁরা অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়ে তোলাবাজি বা সিন্ডিকেট চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সাধারণ মানুষ ও দলের কর্মীরা সোচ্চার হয়েছেন। এই ব্যানারটি এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *