মধ্যরাতে বাড়িতে পা রাখতেই জনরোষ! স্লোগান ও বিক্ষোভের মুখে পড়ে শেষমেষ ঘর ছাড়লেন সাংসদ ও বিধায়ক দম্পতি!

মধ্যরাতে বাড়িতে পা রাখতেই জনরোষ! স্লোগান ও বিক্ষোভের মুখে পড়ে শেষমেষ ঘর ছাড়লেন সাংসদ ও বিধায়ক দম্পতি!

কোচবিহারের সিতাইয়ে মধ্যরাতে নিজ বাসভবনে ফিরতেই তীব্র জনরোষ ও স্লোগান-বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় ও এনডিএ শরিক দলের সাংসদ স্বামী জগদীশচন্দ্র বসুনিয়া। নির্বাচনোত্তর পর্বে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর সোমবার রাতে সিতাই বাজার এলাকায় পৌঁছান এই জনপ্রতিনিধি দম্পতি। খবরাখবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ দলীয় পতাকা ছাড়াই তাঁদের বাড়ি ঘেরাও করে তীব্র প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পরিস্থিতির অবনতি এড়াতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে রাত দুটো নাগাদ কঠোর পুলিশি নিরাপত্তায় ওই বাড়ি ছেড়ে কোচবিহার শহরের উদ্দেশে রওনা দেন তাঁরা। সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া জানান, জরুরি কিছু নথিপত্র সংগ্রহ এবং এলাকার হালহকিকত দেখতেই তাঁরা রাতে বাড়ি গিয়েছিলেন, তবে অনভিপ্রেত রাজনৈতিক উত্তেজনা এড়াতেই তাঁরা স্বেচ্ছায় এলাকা ছেড়েছেন। অন্যদিকে, আমজনতার এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের সঙ্গে তাঁদের দল যুক্ত নয় বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *