বন্ধুর বোনের সঙ্গে প্রেম! ব্রেকআপের জল্পনায় তোলপাড় ফুটবল বিশ্ব!

বিশ্বমঞ্চ মাতানোর পর আচমকাই ছন্দপতন ঘটেছে স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল এবং তাঁর প্রেমিকা ইনেস গার্সিয়া স্যান্তোসের সম্পর্কে। বিশ্বকাপ চলাকালীন তাঁদের রসায়ন এবং ইনেসের উপস্থিতি নজর কেড়েছিল ভক্তদের। এমনকি মেগা টুর্নামেন্টের পর তাঁদের সন্তান আসার গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, ব্রাজিলীয় তারকা রাফিনহার বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইয়ামাল। এই খবর প্রকাশ্যে আসতেই নাকি ইনেস তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং ইয়ামালকে ‘প্লেবয়’ বলে কটাক্ষ করেছেন।
তবে এই জল্পনার গভীরে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকে স্পষ্ট হয়েছে যে, ইয়ামালের সঙ্গে ভাইরাল হওয়া বিকিনি পরিহিতা সুন্দরীর ছবিটি সম্পূর্ণ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। পাশাপাশি, ইনেসের নামে ছড়ানো ক্ষোভ প্রকাশের দাবিগুলিও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, কারণ তিনি নিজে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। যদিও তরুণ তারকার ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের গুঞ্জন নতুন কিছু নয়।