৬০ কোটির বাংলো থেকে হেলিপ্যাডযুক্ত প্রাসাদ, সানি দেওলের রাজকীয় সম্পত্তির পরিমাণ কত জানেন!

৬০ কোটির বাংলো থেকে হেলিপ্যাডযুক্ত প্রাসাদ, সানি দেওলের রাজকীয় সম্পত্তির পরিমাণ কত জানেন!

আসন্ন ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে অভিনেতা সানি দেওলের বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’। ছবি মুক্তির ঠিক আগে অনুরাগীদের কৌতূহল বাড়াতে সামনে এল তাঁর চোখধাঁধানো বিলাসবহুল সম্পত্তির দীর্ঘ তালিকা। মুম্বইয়ের অভিজাত এলাকা থেকে শুরু করে প্রকৃতির কোলে ছড়ানো ফার্মহাউস—সব মিলিয়ে সানি দেওলের এই সাম্রাজ্য যে কাউকে অবাক করবে।

রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অত্যন্ত ব্যয়বহুল মালাবার হিলে সানি দেওলের একটি চোখধাঁধানো ম্যানশন রয়েছে। যেখানে প্রাইভেট সিনেমা হল, আধুনিক জিম, সুইমিং পুল এবং হেলিপ্যাডের মতো তাক লাগানো সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া দেওল পরিবারের ঐতিহাসিক ঠিকানা জুহুর বিখ্যাত ‘ধর্মেন্দ্র হাউস’-এর দাম প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে, মুম্বইয়ের অদূরে লোনাভলায় প্রায় ১০০ একর জমির ওপর ছড়িয়ে রয়েছে তাঁদের একটি সুবিশাল ফার্মহাউস। পাশাপাশি ওশিওয়ারাতে প্রায় ২ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্টও রয়েছে অভিনেতার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *