মেঘালয়ে খরা আর ওড়িশায় রেকর্ড বৃষ্টি! কেমন কাটছে চলতি বর্ষার মরসুম?

মেঘালয়ে খরা আর ওড়িশায় রেকর্ড বৃষ্টি! কেমন কাটছে চলতি বর্ষার মরসুম?

চলতি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর খামখেয়ালি মেজাজে ভারতজুড়ে দেখা দিয়েছে চরম আবহাওয়াগত বৈপরীত্য। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মরসুমে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় ১২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মেঘালয়ের, যেখানে স্বাভাবিকের চেয়ে ৫৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, বিহার, পাঞ্জাব ও গোয়াতেও মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে, বিপরীত চিত্রে সবার শীর্ষে রয়েছে ওড়িশা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ধারাবাহিক নিম্নচাপের জেরে সেখানে স্বাভাবিকের চেয়ে ২৮ শতাংশ বেশি বৃষ্টি নথিভুক্ত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষার অক্ষরেখা বা মনসুন ট্রাফের অবস্থান পরিবর্তন এবং একের পর এক নিম্নচাপের সক্রিয়তার কারণেই এই আসাম বৃষ্টিপাত ঘটছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মরসুম সক্রিয় থাকায় মধ্য, পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে জাতীয় স্তরের এই ১২ শতাংশ ঘাটতি মেটাতে কেবল কিছু নির্দিষ্ট অঞ্চলে ভারী বর্ষণ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন দেশজুড়ে একটানা ও সুষম বৃষ্টিপাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *