“অপমানে ঘর ছেড়েছিলেন বাবা, আইনের ওপর আস্থা আছে”: ওড়িশা থেকে নির্মল ঘোষের গ্রেপ্তারে মুখ খুললেন কন্যা

“অপমানে ঘর ছেড়েছিলেন বাবা, আইনের ওপর আস্থা আছে”: ওড়িশা থেকে নির্মল ঘোষের গ্রেপ্তারে মুখ খুললেন কন্যা

খড়দহ/বালাসোর: আর জি কর হাসপাতালে অভয়া কাণ্ডে দ্রুত দেহ সৎকারের জন্য চাপ দেওয়ার অভিযোগ এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির জেরে অবশেষে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বৃহস্পতিবার সকালে ওড়িশার বালাসোর থেকে তাঁকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।

ছেলের গ্রেপ্তার ও বাবার অন্তর্ধন: স্থানীয় সূত্রে খবর, গত মাসে ভোট-পরবর্তী হিংসা ও লটারি দুর্নীতি মামলায় ধৃত হন ছাব্বিশের বিধানসভায় জলহাটির তৃণমূল প্রার্থী তথা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকেই ৮০ বছরের এই প্রবীণ রাজনীতিবীদকে তীব্র জনরোষের মুখে পড়তে হয়। সেই অপমান ও কষ্ট সহ্য করতে না পেরেই তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করেন। মাঝে তপসিয়ায় একটি দলীয় বৈঠকের স্থানে তাঁকে একবার দেখা গেলেও, পরবর্তীতে তিনি আবার উধাও হয়ে যান।

আইনের ওপর আস্থা ও রাজনৈতিক ষড়যন্তের অভিযোগ: বাবার গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল ঘোষের বড় মেয়ে ছন্দা ঘোষ জানান:

“ভাইয়ের গ্রেপ্তারের পর বাবাকে ভীষণ অপমানের মধ্যে পড়তে হয়েছিল। ছেলের প্রতি কষ্ট ও অপমান সহ্য করতে না পেরেই তিনি বাইরে চলে যান এবং আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন। তবে আমরা আইনের ওপর পূর্ণ আস্থা রাখছি। বাবার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে, যা আদালতে প্রমাণিত হবে।”

একই সাথে তিনি রাজনৈতিক ষড়যন্তের অভিযোগ তুলে বলেন, ৫৩ বছর ধরে রাজনীতি করা ৮০ বছরের এক প্রবীণ ব্যক্তিত্বকে চক্রান্ত করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হয়েছে।

বর্তমানে পুলিশী হেফাজতে থাকা প্রাক্তন এই বিধায়ককে শুক্রবার বিচারবিভাগীয় প্রক্রিয়ার জন্য আদালতে হাজির করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *