স্বাধীনতা দিবসে বন্দে মাতরম গাইতে বাধা! সোনিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর!

স্বাধীনতা দিবসে বন্দে মাতরম গাইতে বাধা! সোনিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর!

স্বাধীনতা দিবসের পবিত্র অঙ্গনে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ পরিবেশন চলাকালীন তা থামানোর নির্দেশ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে দলের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের এক পর্যায়ে কয়েকজন তরুণী যখন ‘বন্দে মাতরম’ গাইছিলেন, তখন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এমন কিছু অঙ্গভঙ্গি করেন যা ঘিরে বিতর্ক চরমে পৌঁছায়। জাতীয় গানের প্রতি এমন আসাম্মানের দৃশ্য সামনে আসতেই গোটা দেশজুড়ে প্রতিবাদের সুর চড়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি সোনিয়ার কঠোর সমালোচনা করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোরালো দাবি জানান। তিনি বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অমর সৃষ্টি সমগ্র জাতির সঞ্জীবনী মন্ত্র ও দেশপ্রেমের প্রতীক, যার অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে, নৈহাটির বিজেপি বিধায়ক তথা বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র সুমিত্র বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সোনিয়া গান্ধীকে একটি প্রতিবাদপত্র পাঠিয়ে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *