বন্দে মাতরম গান থামানোর নির্দেশ সোনিয়া গান্ধীর! কংগ্রেসকে নির্লজ্জ বলে তীব্র আক্রমণ অমিত শাহর

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ সংগীত চলাকালীন তা থামানোর নির্দেশ দিয়েছিলেন সোনিয়া গান্ধী, এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিত্তৌড়গড়ের একটি জনসভা থেকে কংগ্রেসকে ‘নির্লজ্জ’ বলে তীব্র কটাক্ষ করেন তিনি। শাহর দাবি, জাতীয় সংগীতের প্রতি কংগ্রেসের এই আচরণ চরম আসাম্মানজনক, যা দেশের ১৪০ কোটি মানুষ কখনোই ক্ষমা করবে না। প্রকাশ্যে আসা ভিডিওর সূত্র ধরেই এই বিতর্ক এখন তুঙ্গে।
অমিত শাহর হুঁশিয়ারি, যদি কংগ্রেসের মধ্যে সামান্যতম লজ্জা অবশিষ্ট থাকে, তবে অবিলম্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মা ও দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। জাতীয় গান আসাম্পূর্ণ রেখে দেওয়ার এই ঘটনাকে তিনি ‘পাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করেছে কংগ্রেস। তাদের দাবি, গান থামানোর কোনো নির্দেশ দেননি সোনিয়া গান্ধী, বরং অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করছিলেন তিনি। রাজনৈতিক তরজায় উত্তপ্ত এখন রাজধানীর অন্দরমহল।