‘সব খবর আছে!’ দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির, দল ছাড়লেও পরোয়া নেই?

‘সব খবর আছে!’ দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির, দল ছাড়লেও পরোয়া নেই?

রাজ্য প্রশিক্ষণ শিবিরের মঞ্চ থেকেই দলীয় বিধায়ক ও নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত এই বৈঠকে তোলাবাজি, কাটমানি এবং ‘তৃণমূলীকরণ’ রুখতে ১০ দফা নির্দেশিকা বেঁধে দেওয়া হয়। নেতাদের কার্যকলাপের গোপন রিপোর্টের কথা স্মরণ করিয়ে শমীক স্পষ্ট বার্তা দেন যে, শৃঙ্খলাভঙ্গ বা অনিয়ম বরদাস্ত করা হবে না। ২০-২৫ জন বিধায়ক চলে গেলেও সরকারের কিছু এসে যাবে না উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, অভিযোগ প্রমাণ হলে মন্ত্রী বা বিধায়ক কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিশেষ করে রাজারহাট ও দমদম এলাকার অনিয়মের খবরের কথা তুলে ধরে কড়া ব্যবস্থার ইঙ্গিত দেন রাজ্য সভাপতি। এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী পোস্ট করায় দমদমের এক নেত্রীকে সাসপেন্ড করার নির্দেশও দিয়েছেন তিনি। শমীক ভট্টাচার্য স্পষ্ট স্মরণ করিয়ে দেন, জননেতারা নিজেদের ক্ষমতায় নয়, বরং মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়ে জয়ী করেছে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ ও সুনীল বনশলের উপস্থিতিতে তোলাবাজি রোধে এই শক্ত অবস্থানের কথা জানিয়ে বিধায়কদের চূড়ান্ত সতকর্তা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *