ডন ৩ বিতর্ক পিছু ছাড়ছে না! এবার রনভীরের পরিবার যা করল…

ডন ৩ বিতর্ক পিছু ছাড়ছে না! এবার রনভীরের পরিবার যা করল…

ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ থেকে অভিনেতা রনভীর সিংয়ের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর বিতর্ক নতুন মোড় নিয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা FWICE-এর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন বা IMPPA। রানভীরের বাবা জগজিৎ সিং ভবনানি সরাসরি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে একটি বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন। IMPPA সভাপতি অভয় সিংহ জানিয়েছেন, রানভীরের পরিবারের পাশাপাশি তাঁর আইনজীবীর কাছ থেকেও ই-মেল এসেছে, যেখানে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করার আর্জি জানানো হয়েছে।

এই বৈঠকের সম্ভাবনায় পুরনো বিতর্কের জট কেটে নিষ্পত্তির পথ প্রশস্ত হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। একদিকে যখন এই আইনি ও প্রশাসনিক জটিলতা কাটানোর প্রক্রিয়া চলছে, অন্যদিকে অভিনেতা নিজের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন। মুম্বইতে শুরু হয়েছে তাঁর পরবর্তী বড় বাজেটের ছবি ‘প্রলয়’-এর শুটিং। জয় মেহতা পরিচালিত এই জ়ম্বি অ্যাপোক্যালিপ্স থ্রিলারটিতে রনভীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কল্যাণী প্রিয়দর্শনকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *