‘সনাতনী পার্টির এমন আদর্শ!’ ডান্স বারের ভিডিও পোস্ট করে বিজেপিকে কড়া আক্রমণ কুণাল ঘোষের

দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জুলফিকার আলিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি বারে নাচ-গানের আসরে তাঁকে টাকা ওড়াতে দেখা গেছে—এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়ানো এক ব্যক্তির পাশে টাকার বান্ডিল রাখা এবং তিনি নিচে বসে থাকা দুই নারীর দিকে টাকা ছড়াচ্ছেন। দাবি করা হচ্ছে, এই ব্যক্তিই বিজেপি নেতা জুলফিকার আলি (তবে ভিডিওটির সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)।
ভিডিওটি শেয়ার করে কুণাল ঘোষ খোঁচা দিয়ে লিখেছেন, ভিডিওটি সত্য কি না সে বিষয়ে বিজেপির জবাব দেওয়া উচিত। তিনি কটাক্ষ করে বলেন, ‘সনাতনী পার্টির’ এমন আদর্শ উদযাপন সত্যিই দেখার মতো। একটি সূত্রের দাবি অনুযায়ী, ভিডিওটি হয়তো কিছুটা পুরোনো, তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।